আকবর হোসেন পাঠান দুলু যিনি ফারুক নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। গুরুতর অসুস্থ হওয়ায় অভিনেতা ফারুককে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া হয়েছে।
আজ শনিবার (১৩ মার্চ) ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা এই তথ্য নিশ্চিত করেছেন।
রুম্পা জানান, গেল সপ্তাহ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকাপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিলো। কিন্তু শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না।
ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।
তবে অভিনেতা ফারুকের সাথে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ করা হয়েছে। চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসমা পাঠান রুম্পা।
এর আগে, বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। তিনি সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা।
0 মন্তব্যসমূহ
Thanks to Join with Us. We will Share best News provide to you because every peoples important to Us. We respect everyone. Sharing News and you read many more languages.